AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৩:৫৭ পিএম, ২৬ মার্চ, ২০২৬

পলাশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে একই স্কুল মাঠে শিশু-কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!