নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পাড়ইল ইউনিয়ন জিনারপুর মোড় নামক স্থানে ভ্যান, ভুটভুটি ও স্টিয়ারিং এর ত্রিমুখী সংঘর্ষে নুরেছা (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। অপরদিকে শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে জিনারপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার জিনারপুর মোড়ে ভ্যান যোগে ৬-৭জন যাত্রী নিয়ামতপুর বাজারে আসার পথে মোড়ে দাড়িয়ে ছিল। নিয়ামতপুর বাজার থেকে ছেড়ে যাওয়া একটি ষ্টিয়ারিং বেপরোয়াভাবে একটি ভুটভুটিকে ধাক্কা দিলে ভুটভুটি ভ্যানগাড়ীর উপর আছড়ে পড়ে।
ভ্যানগাড়ীতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষনা করেন। নিহত নারী উপজেলার পাড়ইল ইউনিয়নের উমরইল গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্স এর মেয়ে নুরেছা (৩৮)। আহত ৫ জনের পরিচয় এ রির্পোট লিখা পর্যন্ত জানা যায় নাই।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নারী মারা গেছে। মৃত ব্যক্তির সুরতহাল করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

