AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গৃহিণী মমতাজ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৬:২৪ পিএম, ১৬ জুন, ২০২৬

মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন গৃহিণী মমতাজ

দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদের বাসিন্দা মোছা: মমতাজ বেগম। মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ কিনে ওই সুবিধা পান তিনি।

রোববার (১৪ জুন) নরসিংদীর সঙ্গীতা রোডে অবস্থিত মার্সেলের পরিবেশক শোরুম ‘পথ ফাইন্ডার ইলেকট্রনিক্স’ এ আনুষ্ঠানিকভাবে ক্রেতা মমতাজ বেগমের হাতে প্রাপ্ত ক্যাশ ভাউচার তুলে দেন দেশের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। উক্ত ক্যাশ ভাউচার দিয়ে মার্সেল ব্র্যান্ডর একটি টিভি, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ওয়াটার পিউরিফায়ার ও আয়রন কেনেন মমতাজ বেগম।

ক্যাশ ভাইচার হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলর হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস ক্যাপ্টেন ইমরান হোসেন সুমন, পথ ফাইন্ডার শোরুমের স্বত্ত্বাধিকারী সাখাওয়াত হোসেন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদ জানান, মার্সেল বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। উন্নত প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য ও চমৎকার গুণগত মানের পণ্য উৎপাদন এবং সরবরাহ করছে মার্সেল। পাশাপাশি ক্রেতাবান্ধব বিভিন্ন আকর্ষণীয় উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় পণ্য কেনার পাশাপাশি ক্রেতারা আকর্ষণীয় সব পুরস্কারের সুযোগ পাচ্ছেন। এসময় তিনি সবাইকে মার্সেলের পণ্য কেনার আহ্বান জানান।

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া অর্ধ-লক্ষ টাকার ক্যাশ ভাউচার দিয়ে আরো অনেক পণ্য কিনতে পেরে মহাখুশি ক্রেতা মমতাজ বেগম। তিনি বলেন, একটি ফ্রিজ কিনে এতোগুলো পণ্য ফ্রি পাওয়া যায় তা ভাবতেই পারিনি। ক্রেতাদের এ ধরনের সুবিধা দেয়ায় মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে পঞ্চাশ হাজার টাকার ক্যাশ ভাউচার, আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাকসহ অসংখ্য উপহার। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।


একুশে সংবাদ/এ.জে

Link copied!