AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে পদ্মায় নৌকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৬:৫৭ পিএম, ১৬ জুন, ২০২৬

লালপুরে পদ্মায় নৌকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে ভাসমান একটি মাছ ধরার নৌকা থেকে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে মরদেহটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ ও ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি।

নিহত সাহাবুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার ইউনুস প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নৌকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার (১৫ জুন) দিবাগত রাতের কোনো এক সময় ৫ থেকে ৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত সাহাবুল ইসলামকে গুলি করে হত্যা করে তার মরদেহ নৌকায় ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর দেখা যায়, সাহাবুলের ডান কাঁধের পেছনের অংশে গুলির আঘাত রয়েছে। গুলি তার সামনের বাহু ভেদ করে বের হয়ে যাওয়ায় বাহুর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া থুতনির নিচে রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!