AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনার খেলা যেভাবে মোবাইলে দেখা যাবে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৩ পিএম, ১৬ জুন, ২০২৬

আর্জেন্টিনার খেলা যেভাবে মোবাইলে দেখা যাবে

চলমান ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসরে জয় দিয়ে অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থানে থাকলেও প্রতিপক্ষ আলজেরিয়ার অবস্থান ২৭তম। শক্তির বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের মতো আসরে প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে মনে করছেন তিনি।

মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস ওতামেন্দিদের নিয়ে গড়া আর্জেন্টিনা দল কানসাস শহরেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরিচিত পরিবেশে খেলতে নামায় দলটি কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যেভাবে দেখবেন ম্যাচ

বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

টেলিভিশনে: বিটিভি, টি-স্পোর্টস, সময় টেলিভিশন ।

অনলাইনে:মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ, আইস্ক্রিন, স্পোর্টসজিফাই, স্পোর্টজেডএক্স ।

ফুটবলপ্রেমীরা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বা নির্ধারিত সুবিধা ব্যবহার করে মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!