AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৬:২৮ পিএম, ১৬ জুন, ২০২৬

লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নবীর আলী (৯৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোকাদহ গ্রামের মৃত সাজু উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার ভাদুর বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ধাক্কার ফলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!