AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল পাহাড়ি মানুষ



আলীকদমে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল পাহাড়ি মানুষ

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় চিকিৎসাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার সদর ইউনিয়নের দুর্গম ওয়াংরাইপাড়া ও লিকড়ী বিওপি এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ (এএমসি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে ওয়াংরাইপাড়া ও লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাহাড়ি পাড়ায় বসবাসকারী নারী, পুরুষ ও শিশুসহ ২০০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র সহায়তা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে বিজিবি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পর্যায়ক্রমে সীমান্তবর্তী অন্যান্য বিওপি এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেডিকেল ক্যাম্প চলাকালে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!