রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালে ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কি.মি. নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও ৩২ জন আহত পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ (বুধবার) সকাল ১০ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করে আহত-নিহত পরিবার পূর্নবাসন বাস্তবায়ন কমিটি । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর কাছে স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা।
নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা দীর্ঘ ৭ বছরেও বাস্তবায়ন হয়নি। নিহত পরিবারের শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা মানববন্ধনে উপস্থিত হয়ে তীব্র ক্ষোভ ও বিচারের দাবী জানান।
পূণর্বাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, নাগরিক পরিষদ উপজেলা সভাপতি মুক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, পৌর সভাপতি মো: মহিউদ্দিন সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

