AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল



পার্বতীপুরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে ‘ভাইয়ের হোটেল’-এ এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক, স্থানীয় অটোরিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং আসন্ন পার্বতীপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান সিয়াম।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় মিজানুর রহমান সিয়াম পার্বতীপুর পৌরসভাকে একটি আধুনিক ও সমৃদ্ধ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আপনারা আমার অভিভাবকের মতো। আপনাদের দিকনির্দেশনামূলক পরামর্শ আগামীর পথচলাকে সুগম করবে।”

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!