মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকায় অবস্থিত এমএসবি ইসলামিক সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রের শিক্ষক মাওলানা রবিউল ইসলাম আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষক হাফেজ নাজমুস সাকিব, হাফেজ বায়েজিদ হোসাইন, হাফেজ মারুফ আহমদ ও হাফেজ আব্দুল হাকিমসহ অন্যান্যরা।
আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ পরিচালিত এই কেন্দ্রের সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা, খতমে কুরআনের দোয়া এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

