মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অপরাধে শহরের শমসেরনগর রোডে অবস্থিত সকাল সন্ধা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন জায়গায় নিত্যপণ্য ও ইফতার সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খাবারে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের শমসেরনগর রোডে অবস্থিত সকাল সন্ধা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, “ন্যায্যমূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সেই লক্ষে শুক্রবার সদর উপজেলার বিভিন নিত্যপণ্যের বাজারে ও হোটেল-রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অপরাধে শমসেরনগর রোডে অবস্থিত সকাল সন্ধা রেস্টুরেন্টকে সাময়িক সিলগালা করা হয়েছে।
তিনি বলেন, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাকস্থলীর ক্যনাসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

