লক্ষ্মীপুর শহরের সাহাপুর সরকারী শিশু পরিবারের নিবাসীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। ১১ মার্চ (বুধবার) বিকেলে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। শিশু পরিবারের উপতত্তাবাধয়ক মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নিবাসী বালক ৬০ জনের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন। পোশাদের মধ্যে জুতা, প্যান্ট, শার্ট, পাঞ্জাবীসহ অন্যান্য উপকরণ।
শিশু পরিবারের উপতত্তাবাধয়ক মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, সরকারী বরাদ্দে প্রতি বছরের ন্যায় এবার পোশাক বিতরণ করা হয়েছে। তিনি বলেন শিশুদের নিয়ে বাজারে গিয়ে তাদের পছন্দ মতো পন্য ক্রয় করে দেওয়া হয়েছে এতে সরকারী ভাবে ৯৫ হাজার টাকা ব্যয় হয়।
সবার পাশাপাশি অসহায় ও এতিমদের ঈদ আনন্দ উপভোগ করতে এই আয়োজন। এ ছাড়া ঈদের দিনে বিশেষ উন্নত মানের খাবার পরিবেশন করা হবে শিশু পরিবারের নির্বাসীদের মাঝে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

