AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগুনে পুড়ে দোকান হারানো ব্যবসায়ীদের পাশে আব্দুস সাত্তার খান



আগুনে পুড়ে দোকান হারানো ব্যবসায়ীদের পাশে আব্দুস সাত্তার খান

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, দানশীল ব্যক্তিত্ব ও বিএনপির মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার খান।

ঈদকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন, সেই মানবিক বিবেচনায় এ সহায়তা প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার আন্ধারমানিক বাজারে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রায় ১৩টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেক ব্যবসায়ী ব্যাপক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন।

সোমবার (৯ মার্চ) দুপুরে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

সহায়তা হিসেবে মো. লালন, মো. নুরুল ইসলাম, মো. বাবুল বিশ্বাস, মো. আ. আজিজ, মেহের আলী, সুমন দত্ত ও মিন্টু দত্তকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। এই সহযোগিতা আমাদের নতুন করে ব্যবসা শুরু করতে অনেক সাহায্য করবে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু এবং জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক যুবনেতা সাইফুল ইসলাম ও হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!