আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির আয়োজনে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) স্থানীয় পিএলআই অফিসে ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপে. মিজানুর রহমান বাবলুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা ৪ গভর্নর এপে. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর প্রেসিডেন্ট এপে. আল আমীন তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির অতীত সভাপতি এপে. মনসুরুর রশীদ পলাশ, এপে. নাজিম উদ্দীন মানিক, এপে. আনোয়ার হোসেন, এপে. হাবীবুর রহমান, এপে. নোমান আহমদ, এপে. হাসান আহমদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুর রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শামীম আহমদ, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. শাখাওয়াত হোসাইন, ফ্লোর মেম্বার এপে. মুহিবুর রহমান, এপে. সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।
উল্লেখ্য পঞ্চাশ জন দরিদ্র মানুষকে দশ কেজি করে বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

