রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় সড়ক দূর্ঘটনায় নাটোর জেলার লালপুর উপজেলার মা-সহ ৩ জন নিহত ও ছেলে আহত হয়েছে।
লালপুর, বাঘা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-বাঘাগামী আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পূর্ব পাশের রিয়াদ আলী ডাক্তার এর বাড়ির সামনে পাকা রাস্তর ওপর এই সড়ক দূর্ঘটনার ঘটে।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকেএসব ঘটনা ঘটে। নাটোর লালপুর উপজেলার সালামপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের স্ত্রী মোসাঃ রোকেনা বেগম ও তার ছেলে শাহজাহান আলী(৩৫), উপজেলার ফতেপুর গ্রামের নজির উদ্দিন দফাদারের ছেলে সিএনজি ড্রাইভার শরিফ হোসেন (৪২),
চকবাদকয়া গ্রামের হান্নান আলীর স্ত্রী মোসাঃ সীমা বেগম (৫০), বুধপাড়া গ্রামের শ্রী নিরাপদ মিস্ত্রির ছেলে শ্রী বিধান মিস্ত্রি (৪৫) সিএনজি যোগে লালপুরের দিক হইতে বাঘার দিকে আসার সময় বাঘার দিক থেকে লালপুর অভিমুখে যাওয়ার সময় স্টিয়ারিং চালিত অজ্ঞাতনামা ভুটভুটির খালি গাড়ির সাথে চন্ডিপুর বাজারের পূর্ব দিকে মুখোমুখি সংঘর্ষ হলে ভুটভুটি ড্রাইভার পালিয়ে যায়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী বুধপাড়া গ্রামের শ্রী বিধান মিস্ত্রী (৪৫), ফতেপুর গ্রামের সিএনজি ড্রাইভার মো শরিফ হোসেন (৪২) ঘটনাস্থলে নিহত হয়।
সিএনজির অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাসিবুল ইসলাম তাদের অবস্থা আশংকা জনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মোসাঃ রোকেনা বেগম (৯০) মারা যায়।
আহত শাহজাহান আলী (৩৫) ও মোসাঃ সীমা বেগম (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

