AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
১২:৫৯ পিএম, ৮ মার্চ, ২০২৬

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন একই গ্রামের রাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি বেশ কিছুদিন ধরে ত্রুটিপূর্ণ ছিল এবং এতে বিদ্যুতায়নের সমস্যা দেখা দিচ্ছিল। শনিবার রাতে ঘরের আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে হঠাৎ শর্টসার্কিট হয়। এতে মুহূর্তের মধ্যে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান পার্থ সজিবকে পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!