AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
১২:৪৯ পিএম, ৩ মার্চ, ২০২৬

সালথায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাহিদ শেখ স্থানীয় আকুব্বর শেখের ছেলে। এ বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাহিদের ছেলে আশিক শেখ। বর্তমানে তারা পার্শ্ববর্তী গ্রামের মামাবাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।”

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!