AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় জামায়াতে ইসলামী যুব বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



পত্নীতলায় জামায়াতে ইসলামী যুব বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদর নজিপুর আলহেরা বেসরকারি স্কুলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. এনামুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে যুব সমাজকে সংগঠিত হতে হবে।” এছাড়াও তিনি তাঁর নির্বাচনী প্রচারণায় বিশেষ ভূমিকা রাখায় নজিপুর পৌরসভার যুব সমাজকে ধন্যবাদ জানান।

নজিপুর পৌর যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজিপুর পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সমাজসেবক ডা. আবু ওবায়দা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শামসুল আলম এবং পৌর জামায়াতের আমীর মাওলানা মোফাচ্ছেল হক।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি মো. আব্দুর রউফ, পত্নীতলা উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ ও আইনজীবী আখতার ফারুক, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!