ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (পিডাব্লিউএ) ১৭তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) ঢাকার মোহাম্মদপুরের রিং রোডস্থ অনফায়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজানুল মোবারকের এই বরকতময় মাসে ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিডাব্লিউএ)-এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘ ২৩ বছর ধরে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে সংগঠনটি এগিয়ে চলছে। এ উপলক্ষে পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. মোসাদ্দেক হোসেন, রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার আনোয়ারুল কবীর, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক, মাইক্রোফাইবার গ্রুপের নির্বাহী পরিচালক সরদার রশীদ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ফজলুল হক, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু সাঈদ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর আলম সরদার, যুগ্ম সচিব রফিকুল হাসান, উপ-সচিব এ.টি.এম. শরিফুল আলম, উপ-সচিব আসাদুজ্জামান শামীম, অবসরপ্রাপ্ত উপ-সচিব আখতার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান, সাবেক ব্যাংকার শাহ আলম, ডা. মোফাক্ষারুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. রনদা প্রসাদ রায়, নূরুল হুদা বাবুসহ ঢাকায় বসবাসরত পার্বতীপুরের অধিবাসীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ.টি.এম. তারিকুল আলম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

