AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীে ছাত্রশক্তির ইফতার বিতরণ


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০২:৫৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সরিষাবাড়ীে ছাত্রশক্তির ইফতার বিতরণ

জামালপুরের সরিষাবাড়ী এলাকায় ছাত্রশক্তি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কেক কাটা, ইফতার বিতরণ, দোয়া ও আলোচনার মাধ্যমে। এ উপলক্ষে ও রমজানের পবিত্রতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে উপজেলা ও পৌর এলাকার ব্যস্ততম জায়গা মাহমুদা সালাম মহিলা কলেজ মোড়ে ভাসমান ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)সন্ধ্যায় ঢাকা কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম ইসলামের নেতৃত্বে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির সদস্য সাইদুর রহমান, উপজেলা সংগঠক নুর সরকার ও রাজু ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, জাতীয় ছাত্রশক্তি ছাত্র সমাজের অধিকার রক্ষায় এবং সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ইফতার বিতরণকালে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


একুশে সংবাদ/এ.জে

Link copied!