নওগাঁর নিয়ামতপুরে হৃদপিণ্ডের ৫.৫ মিলিমিটার ছিদ্র বাঁচার আকুতি ফাতেমার শিরোনামে গণমাধ্যামে প্রকাশিত সংবাদ নজরে এলে অসুস্থ ফাতেমাকে দেখতে হাসপাতালে ছুটে যান নিয়ামতপুর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী টিটু।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থ ফাতেমার খোঁজখবর নিতে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাজ্জাদ আলী টিটু।
অসুস্থ ফাতেমা খাতুন নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মোস্তাকুল আহমেদ রাজুর মেয়ে।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু বলেন, খবরটি নজরে আসা মাত্রাই আমি ছুটে এসেছি ফাতেমাকে দেখতে। তিন বছরের ছোট্ট ফাতেমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করলাম। হাসপাতালে ভর্তি অন্যানো রোগীদের খোঁজখবর নিলাম।
হৃদপিণ্ডের চিকিৎসা অনেক ব্যয়বহুল অটো ভ্যান চালক ফাতেমার বাবা রাজুর পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান শ্রেণির লোকজন এগিয়ে এলেই ফাতেমার উন্নত চিকিৎসা সম্ভব।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

