AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেলায় আবারও শীর্ষ গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা



জেলায় আবারও শীর্ষ গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা পটুয়াখালী জেলায় দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় আবারও শীর্ষ অবস্থান অর্জন করেছে। প্রতিবছরের মতো এ বছরও মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য ফলাফল করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল (অষ্টম শ্রেণি) ও ইবতেদায়ী (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফলাফলে জানা গেছে, ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ বৃত্তিতে ১২ জনসহ মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। দাখিল অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ বৃত্তিতে ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

এ ফলাফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, “আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, তা নিশ্চিত করতে আমরা সব রকমের চেষ্টা অব্যাহত রাখব।” তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!