AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৪:৩৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. সাব্বির (২১) নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহিন ইসলাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) সাব্বিরকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, জাসন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে তার উৎপাত বেড়ে গিয়েছিল। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।

নিহত সাব্বির তার বাবার পরিচালিত একটি খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে জাসনের সঙ্গে শাহিনের পরিবারের বিরোধ চলছিল। 

মঙ্গলবার শাহিন ইসলামকে মারধরের ঘটনাও ঘটে। এর জের ধরে বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে বুকে ছুরিকাঘাত করে জাসন পালিয়ে যান।

এ বিষয়ে শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পায়। এর আগেই অভিযুক্ত পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!