AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উখিয়ায় খাদ্য সহায়তা বিতরণে বিতর্ক!


Ekushey Sangbad
উখিয়া উপজেলা প্রতিনিধি,কক্সবাজার
০২:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

উখিয়ায় খাদ্য সহায়তা বিতরণে বিতর্ক!

কক্সবাজারের উখিয়ায় রমজানের খাদ্য সহায়তা বিতরণকে কেন্দ্র করে বিতর্ক তৈরী হয়। বিতর্কের অভিযোগের প্রেক্ষিতে ইউএনও রিফাত আসাম  বলেন,  প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়নি এবং বিতরণের কোনো আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়নি।

গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি উখিয়া খেলার মাঠে দুস্থ পরিবারকে ত্রাণ বিতরণের সহযোগিতায় এসে অশৃঙ্খল পরিবেশ তৈরি হয় ।

ইউএনও’র পক্ষ থেকে বলা হয়েছে, "শুধুমাত্র সংস্থার দাবির ভিত্তিতে সংবাদ প্রচার হয়েছে। ত্রাণ সামগ্রী আমাদের কাছে হস্তান্তর করা হলে, আমরা আমাদের গুদাম থেকে মালামাল বিতরণে ব্যবস্থা নিতাম। তবে কাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, এ বিষয়ে কোনো এপ্রুভাল বা অনুমোদন অফিস থেকে দেওয়া হয়নি।

এদিকে স্থানীয় সংস্থা আল মানাহিল ফাউন্ডেশন জানিয়েছে, বিদেশ থেকে অনুদান সংগ্রহ করে রোহিঙ্গা ও স্থানীয় অসহায়দের জন্য ১ হাজার ৬৮টি খাদ্য প্যাক প্রস্তুত করা হয়েছিল।

প্রতিটি প্যাকেটে ছিল ভোজ্যতেল, চিনি, চাল, মসুর ডাল, লবণ ও খেজুর। বিতরণের জন্য এসব প্যাকেট আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছিল বলে সংস্থার দাবি।

স্থানীয়রা বলেন, বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পায়। ইউএনও অফিস জানিয়েছে, বিতরণ প্রক্রিয়া ও তালিকা প্রণয়ন সংক্রান্ত কোনো তথ্য অফিসের নিকট নেই এবং ভবিষ্যতে জনস্বার্থে মানবিক সহায়তা কার্যক্রমে আরও স্বচ্ছতা ও নজরদারি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!