AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক কারবার, নারীসহ আটক ১


Ekushey Sangbad
এন বি আকাশ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৪:২৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক কারবার, নারীসহ আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে এক ব্যবসায়ীকে নারীসহ আটক করেছে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

মঙ্গলবার সকালে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, মেসার্স রায়হান স্টোর নামে একটি মুদি দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে আনোয়ার হোসেন (৪৮) দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও অনৈতিক কার্যকলাপ পরিচালনা করছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।

এলাকাবাসী জানান, রাত-বিরাতে দোকানটিতে সন্দেহজনক লোকজনের আনাগোনা ছিল নিয়মিত। এতে আশপাশের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পরিবার-পরিজন নিয়ে বসবাস করা মানুষজন বারবার মৌখিকভাবে সতর্ক করলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দোকানে এক সন্দেহজনক নারীকে প্রবেশ করতে দেখে এলাকাবাসী সতর্ক হন। পরে মঙ্গলবার সকালে তারা দোকানটি ঘেরাও করে আনোয়ার হোসেনকে ওই নারীসহ আটক করেন।

এরপর ৯৯৯ নম্বরে কল দিলে রূপগঞ্জ থানা পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যান। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, স্থানীয়রা আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এলাকায় কোনোভাবেই মাদক বা অসামাজিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। 

ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য নিয়মিত পুলিশি তদারকি জোরদারের আহ্বান জানান তারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!