ঢাকার ধামরাইয়ে ইট ভর্তি ট্রাকচাপায় মাহিম (১২) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি তৎক্ষনাৎ পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের সুতিপাড়া-নান্নার আঞ্চলিক সড়কের গোপাল কৃষ্ণপুর এলাকায় একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত মাহিম ধামরাইয়ের নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর এলাকার মো. এখলাসের ছেলে। সে ধামরাইয়ের আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকালের দিকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় একটি ইট ভাটা থেকে আসা ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে গাড়িটি পালিয়ে যায়। পরিবার কোনো অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

