AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৩:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহীতে পৌঁছান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি সকল উপস্থিতিকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোজ কুমার বলেন, “বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক একতার প্রতীক। শুধু বাংলাদেশই নয়, ভারতেও বাংলা ভাষা এবং সংস্কৃতির একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি রয়েছে। দুই দেশের মানুষ এই ভাষা ও সংস্কৃতিকে লালন, পালন ও সংরক্ষণ করে।”

তিনি আরও বলেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক কৃত্রিম নয়। এটি অকৃত্রিম এবং ইতিহাসভিত্তিক। আমাদের সম্পর্ক শুধু কূটনৈতিক সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবন, সংস্কৃতি ও ভাষার মাধ্যমে জোড়া লাগানো।”

মনোজ কুমার ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতিক বিনিময়কেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “ভাষা ও সংস্কৃতির বিনিময়ই আমাদের দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমন একটি উপলক্ষ, যা আমাদের ঐতিহাসিক বন্ধন মনে করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য এক নতুন উদ্যম তৈরি করে।”

তিনি এই দিনে ভাষা শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে বলেন, “বাঙালির সংগ্রাম ও ত্যাগের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংস্কৃতি, ভাষা ও শিক্ষা আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দুই দেশের এই অকৃত্রিম সম্পর্ক সেই শক্তিকে আরও সুদৃঢ় করে।”

রাজশাহী শহীদ মিনারে ভারতের এই শীর্ষ কূটনীতিকের উপস্থিতি স্থানীয় জনসাধারণ এবং শিক্ষার্থী সমাজের মধ্যে উষ্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ভাষা, শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!