AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৪ পিএম, ১১ জুন, ২০২৬

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিদেশ সফর হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাস নাগাদ চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেছেন, সরকার গঠনের পর দ্বিতীয় বিদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী চীনকে বেছে নিয়েছেন। তার এ সফর বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘নতুন উচ্চতায় নিয়ে যাবে’ এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।

চীন সফররত ডেপুটি স্পিকার বৃহস্পতিবার সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১ থেকে ২২ জুন সরকারপ্রধান কুয়ালালামপুর সফর করবেন।

এই সফরের পরপরই তিনি চীন সফরে যাচ্ছেন বলে ডেপুটি স্পিকার আভাস দিয়েছেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে কায়সার কামাল বলেন, ১৯৭৭ ও ১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় হয়। পরে ১৯৯১ ও ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফর সেই সম্পর্ককে আরও জোরদার করে।
আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে কার্যকর আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।

তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে সক্রিয় করার ওপরও গুরুত্বারোপ করেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, “জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং বিশ্ব বাণিজ্যের অস্থিতিশীলতার মতো চ্যালেঞ্জ কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ কারণে আঞ্চলিক সহযোগিতা এখন অপরিহার্য হয়ে উঠেছে।”

ফোরামে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউরো, নেপালের জাতীয় পরিষদের ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র এবং সার্ক মহাসচিব গোলাম সরওয়ার।

এর আগে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। এ দলে রয়েছেন-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!