AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় নির্বাচনী ব্যানার–পোস্টার অপসারণ করলেন বিএনপির নেতাকর্মীরা


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০২:৪১ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভালুকায় নির্বাচনী ব্যানার–পোস্টার অপসারণ করলেন বিএনপির নেতাকর্মীরা

ময়মনসিংহের ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে নির্বাচিত হওয়ার পরপরই নিজের নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার নির্দেশনার পর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার-পোস্টার অপসারণ করেন। এ কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাসানসহ আরও অনেকেই।

এ বিষয়ে রুহুল আমিন মাসুদ বলেন, "সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ আমরা একটা কর্মসূচি দিয়েছি, আমরা নিজেরাই আমাদের ব্যানার-পোস্টার অপসারণ করবো। আজকে উদ্বোধন করা হলো। নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল ব্যানার-পোস্টার অপসারণ করা হবে।"

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের পর দীর্ঘদিন প্রার্থীদের ব্যানার–পোস্টার ঝুলে থাকায় পরিবেশের ক্ষতি হয় এবং শহরের সৌন্দর্য নষ্ট হয়। দ্রুত অপসারণের এই সিদ্ধান্ত অন্যদের জন্যও দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, নবনির্বাচিত এমপির নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার–পোস্টার অপসারণ কার্যক্রম চলমান থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!