ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ভূমিধ্স জয়ের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের মৌলভীপাড়ায় সাবেক পাঁচবারের এমপি হারুন আল রশিদের সঙ্গে সাক্ষাত করতে তার বাসভবনে যান খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সাক্ষাতে তিনি হারুন আল রশিদের পা ছুঁয়ে সালাম করেন এবং কুশল বিনিময় করেন। পরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসীম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পদাক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, হারুনূর রশীদ ভাই বর্ষীয়ান রাজনীতিবিদ। আগামীতে তার সহযোহিতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ধানের শীষ প্রতীক দুই লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

