ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর চলা নির্বাচনে ভোটের হার তুলনামূলকভাবে কম ছিল। দিন শেষে সিলেটের ৬টি আসনে ভোট পড়েছে গড়ে ৪৮.১৫ শতাংশ।
সিলেট-১
সদর উপজেলার ৫৫.৮৯ শতাংশ, মহানগর-১ এলাকায় ৪০ শতাংশ, মহানগর-২ এলাকায় ৪১.১৮ শতাংশ, মহানগর-৩ এলাকায় ৪৩.০৬ শতাংশ এবং মহানগর-৪ এলাকায় ৪৯.৯৬ শতাংশ ভোট পড়েছে।
বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মাওলানা হাবিবুর রহমান। ধানের শীষ প্রতীকে মুক্তাদীর ১৮৮ কেন্দ্র থেকে ১ লাখ ৫১ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯২ ভোট। ধানের শীষ ৪২ হাজার ২২৩ ভোটে এগিয়ে রয়েছেন।
মোট ভোট কেন্দ্র ২১৫টি। এখনো ২৭টি কেন্দ্রের ফলাফল বাকি। সিলেট-১ আসনের মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬, যার মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ নারী এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
সিলেট-২
ওসমানীনগর উপজেলায় ৪২.২৭ শতাংশ এবং বিশ্বনাথ উপজেলায় ৪৯.৫৬ শতাংশ ভোট পড়েছে।
বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলী। ধানের শীষ প্রতীকে লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট, আর দেয়ালঘড়ি প্রতীকে মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।
মোট ভোট কেন্দ্র ১২৮টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২, যার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ পুরুষ এবং ১ লাখ ৮০ হাজার ২৫৩ নারী।
সিলেট-৩
দক্ষিণ সুরমা উপজেলায় ৪৪.৬৭ শতাংশ, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪৭.২০ শতাংশ, বালাগঞ্জ উপজেলায় ৫৩.১৯ শতাংশ ভোট পড়েছে।
বিজয়ী হয়েছেন বিএনপির এম এ মালিক, ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু (খেলাফত মজলিস) পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট।
সিলেট-৪
কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৫.০১ শতাংশ, গোয়াইনঘাট উপজেলায় ৫৩.১৪ শতাংশ এবং জৈন্তাপুর উপজেলায় ৫০.১১ শতাংশ ভোট পড়েছে।
বিজয়ী হয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী, ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের জয়নাল আবেদিন, ৭১ হাজার ৩৯১ ভোট।
সিলেট-৫
কানাইঘাট উপজেলায় ৪৯.৪৬ শতাংশ এবং জকিগঞ্জ উপজেলায় ৫৪.৭২ শতাংশ ভোট পড়েছে।
বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান, ৭৯ হাজার ৩৫৫ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক, ৬৯ হাজার ৭৭৪ ভোটে। এছাড়া বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন (ফুটবল প্রতীকে) পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট।
সিলেট-৬
গোলাপগঞ্জ উপজেলায় ৪৬ শতাংশ এবং বিয়ানীবাজার উপজেলায় ৪২.৩৪ শতাংশ ভোট পড়েছে।
বিজয়ী হয়েছেন বিএনপির এমরান আহমদ চৌধুরী, ১ লাখ ৯ হাজার ১০৭ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন, ১ লাখ ১ হাজার ৫৫৯ ভোটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

