AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রাজশাহী-১

১৮৮৪ ভোটে দাঁড়ি পাল্লার মুজিবুর বিজয়ী


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
১২:৩৩ এএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

১৮৮৪ ভোটে দাঁড়ি পাল্লার মুজিবুর বিজয়ী

রাজশাহী- ১( তানোর-গোদাগাড়ী) আসনে ১৮৮৪ ভোট বেশি পেয়ে জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, রাজশাহী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন মোট ভোট পেয়েছেন ১৬৯,০১০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ভোট পেয়েছেন ১৬৯,৭৮৪।

এরমধ্যে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন তানোরে ভোট পেয়েছেন ৬৫,৬৭৪ ও গোদাগাড়ীতে পেয়েছেন ১০,৩৩৩৬। জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তানোরে ভোট পেয়েছেন ৬২,৩২৪ ও গোদাগাড়ীতে ১০৭৪৬০ ভোট পেয়েছেন।

এছাড়াও পোষ্টাল ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন ৪৭২ ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান পেয়েছেন ১১১০ ভোট। এতে করে পোষ্টাল ভোটসহ জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!