AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনি এজেন্ট নিখোঁজ, থানায় জিডি


Ekushey Sangbad
খন্দকার সোহাগ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
০৯:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনি এজেন্ট নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার নির্বাচনি এজেন্ট মাহবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ মাহবুবুর রহমানের ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লার গহরদী ভোটকেন্দ্রের নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিখোঁজের বিষয়ে তার ভাগিনা সাব্বির বলেন, দুপুর ১২টার দিকে মামার সঙ্গে বাসায় ফেরার পথে সর্বশেষ কথা হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আড়াইহাজার বাজারসহ আশপাশের এলাকায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।

এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, এখনো পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাইনি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন। তিনি আমার নির্বাচনি এজেন্ট ছিলেন।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!