AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ককরোচ পার্টির সমালোচনা করে তোপের মুখে কঙ্গনা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:২২ পিএম, ২২ জুলাই, ২০২৬

ককরোচ পার্টির সমালোচনা করে তোপের মুখে কঙ্গনা

মোদি সরকারের সমালোচনার প্রশ্নে বরাবরই সরব বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সরকারবিরোধী কোনো আন্দোলন বা বিতর্ক সামনে এলেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।

এবারও তার ব্যতিক্রম হয়নি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।

গত সোমবার আন্দোলনকারীরা লোকসভা অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করেন। এর আগে প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে ‘ককরোচ জনতা পার্টি’।

সেখানে অনশনেও ছিলেন সোনম ওয়াংচুক। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কঙ্গনা রনৌত আন্দোলনকারী তরুণদের এবং ‘ককরোচ জনতা পার্টি’র সমালোচনা করে নিজের পরিচিত ভঙ্গিতেই মন্তব্য করেছেন।

এ তথ্যের পাশাপাশি আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কঙ্গনার বক্তব্য, কে পদে থাকবেন আর কে থাকবেন না, বিক্ষোভ দেখিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে তা ঠিক করা যায় না।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জনস্বার্থের সকল বিষয় নিয়ে আলোচনা করার সঠিক জায়গা হলো সংসদ।

নিট প্রশ্ন-ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা এই আন্দোলন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, ‘সংসদের অধিবেশন এমন একটি জায়গা, যেখানে আমরা সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি এবং প্রয়োজনীয় প্রশ্ন তুলতে পারি।’

বিক্ষোভের জেরে সংসদের কাজ ব্যাহত হচ্ছে বলেও দাবি কঙ্গনার। তাঁর বক্তব্য, ‘জনগণ ভোট দিয়ে যে সরকারকে নির্বাচিত করেছেন, সেই সরকার কীভাবে কাজ করবে, তা ঠিক করার অধিকার তাদেরই রয়েছে। বিক্ষোভ দেখিয়ে সরকারকে চাপে ফেলা ঠিক নয়।

সরকার কীভাবে দেশ চালাবে, তা ঠিক করার অধিকার তাদের রয়েছে। যদি এতই আপত্তি থাকে, তা হলে নিজেরাই নির্বাচনে দাঁড়ান। জানি সেই সাহস কারও নেই। তাই ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি।

বাকি সবই বাইরে থেকে ধার করা।’ এমন বক্তব্যের জেরে আন্দোলনকারীদের রোষানলে পড়েছেন কঙ্গনা। অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ নয় বলেই দাবি করছেন তারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!