AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শেরপুর-২

জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
১০:৪০ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। ওইসম গোলাম কিবরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না।

আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকসুর নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।
জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা শেষে বিশাল মিছিল নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জনসভা ও মিছিলে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকবৃন্দ অংশ নেন। 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!