AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাঠালিয়ায় গণসংযোগে ব্যস্ত জসিম উদ্দিন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৮:৩৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

কাঠালিয়ায় গণসংযোগে ব্যস্ত জসিম উদ্দিন

ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারের শেষ সময়, ভোটারদের কাছে পৌঁছাতে সারাদেশের মতো ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনেও টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কলম মার্কার প্রার্থী জসিম উদ্দিন তালুকদার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কাঠালিয়া উপজেলার বিভিন্ন গ্রামে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন।

এ সময় জসিম উদ্দিন সাধারণ ভোটারদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং কলম প্রতীকের লিফলেট বিতরণ করেন। স্থানীয়রা জানান, প্রার্থী শোনার পাশাপাশি তাদের সমস্যা ও প্রস্তাবিত সমাধান সম্পর্কে সরাসরি জানতে চাইছেন।

শেষ মুহূর্তের এই গণসংযোগে জসিম উদ্দিনের উপস্থিতি ভোটারদের মধ্যে উৎসাহ ও সক্রিয়তার জোগান দিয়েছে। প্রার্থী জানান, নির্বাচনের পরও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!