AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনসভায় আমি মানুষের অধিকারের কথা বলি: বিএনপির প্রার্থী


Ekushey Sangbad
মধ্যনগর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
০৬:১৪ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

জনসভায় আমি মানুষের অধিকারের কথা বলি:  বিএনপির প্রার্থী

সুনামগঞ্জের ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, আমি মানুষের অধিকার নিয়ে কথা বলি, ইচ্ছে করলে কোটি টাকার মালিক হতে পারতাম, মানুষের পাশে থেকে, অনেক নির্যাতনে শিকার হয়েছি।

তিনি বলেন, মানুষের ভালবাসায় টাকার কথা ভুলে গিয়েছিলাম। বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তবে এবার সময় এসেছে জনপ্রতিনিধি নির্বাচন আর দেশ পুনর্গঠনে হাত দেওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন,তিনি আরও বলেন, সুনামগঞ্জ ১ আসনকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে গড়তে চাই, এজন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্হা সহ কৃষি  উন্নয়ন করতে  ভাবনা আমাদের। এরজন্য  ধানের শীষে ভোট দিন। ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হবে, এটা বিএনপির অঙ্গিকার।

রবিবার  (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে মধ্যনগর বাজারে নির্বাচনী জনসভায় দলে দলে মিছিল নিয়ে যোগ দেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরমধ্যে ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু‍‍`র নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগ দেন, এছাড়াও খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দেন, উল্লেখ্য যে, বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য মোঃ কামাল হোসেন মিছিল নিয়ে যোগ দেন,কামরুল এর ধানের শীষের নির্বাচনী জনসভায়।

সভায় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত এর সভাপতিত্বে, সঞ্চালনা করেন জষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, ও সদস্য মোঃ কামাল হোসেন। এসময়  বক্তব্য রাখেন প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ সহ সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নির্বাচনী টিম প্রধান নিজাম উদ্দিন, উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহিদ মিয়া, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মোছাব্বির তালুকদার প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!