AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৪:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিতের দাবিতে  সংবাদ সম্মেলন

ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ নৃগোষ্ঠী ফোরামের (সাবেক আদিবাসী ফোরাম) আয়োজনে শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু।

সংবাদ সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু লিখিত বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করে তাদের সুষ্ঠু ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে।
এসময় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের ৫দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু বলেন, আমরা আদিবাসী হজলেও আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সবসময় চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক, আমরা যেন নিরাপত্তার মধ্যে থেকে ভোট দিতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী মুরমু, রাজোয়ার নেত্রী কুটিলা রাজোয়ার, আদিবাসী নেত্রী মনিকা মুরমু প্রমূখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!