নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর–পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করেন। পরে তাকে বনপাড়া আমেনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম রেহেনা বেগম। তিনি পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। জীবিকার তাগিদে তিনি বনপাড়া পৌর এলাকায় ভিক্ষা করতে এসেছিলেন বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কোন ধরনের যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তবে ঘাতক যানটি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

