AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মৌলভীবাজার-৩

গণভোটে হ্যাঁ-গণসংযোগ করলেন ঘড়ি প্রতীকের প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মৌলভিবাজার
০৭:১৯ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোটে হ্যাঁ-গণসংযোগ করলেন ঘড়ি প্রতীকের প্রার্থী

মৌলভীবাজারে গণভোটে হ্যাঁ-এর  গণসংযোগ কর্মসূচি ও বিশাল পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের, প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলালের নেতৃত্বে গতকাল বিকেলে মৌলভীবাজার শহরে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী পদযাত্রা ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণসংযোগ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি ও দেয়াল ঘড়ি প্রতীকের পদযাত্রা শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ের সামনে গিয়ে পথসভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

এসময় ১১ দলীয় জোটের, প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি  প্রতীকের মাওলানা আহমদ বিলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। তিনি সবাইকে গণভোটের পক্ষ্যে হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামছুজ্জামান চৌধুরী, জেলা খেলাফত মজলিস সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, শহর খেলাফত মজলিস সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমানসহ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ বিলাল আরো বলেন, আমাকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আশাবাদী, যেভাবে গণজোয়ার সৃৃষ্টি হয়েছে আমরা বিজয় আমাদের নিশ্চিত। তিনি বলেন, আমি নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চারলেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধিকে অগ্রধিকার দেওয়া হবে। এসব কর্মসূচিতে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!