AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছারছীনা দরবার শরীফে যথাযথ মর্যাদায় শবে বরাত পালিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পিরোজপুর
০২:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ছারছীনা দরবার শরীফে যথাযথ মর্যাদায় শবে বরাত পালিত

ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।

 

বাদ মাগরিব থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিবৃন্দ দরবার শরীফে নামাজ ও অন্যান্য নফল ইবাদত বন্দেগী পালনের লক্ষ্যে দরবার শরীফের মসজিদে এসে উপস্থিত হতে থাকে।

 

নামাজের পূর্বে এ রাতের তাৎপর্য ও নফল ইবাদতের নিয়ম কানুন ও বিভিন্ন ধর্মীয়  বিষয় নিয়ে আলোচনা ও মীলাদ শরীফ পরিচালনা  করেন ছারছীনা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারী।

এ সময় মুসুল্লিবৃন্দ নফল নামাজ, জিকির-আজকার, কুরআন তেলাওয়াত, জিয়ারত সহ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!