AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: শামা ওবায়েদ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৭:৩৭ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা ইসলাম বিক্রি করে খাই না, আমরা ইসলাম ধারণ করি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতা।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ইসলামের শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কারও ক্ষতি করা বা অত্যাচার করা ইসলামের আদর্শের পরিপন্থী। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতা ও মানুষের কল্যাণকে রাজনীতির মূল দর্শন হিসেবে ধারণ করে।

তিনি আরও বলেন, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে পারি—আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার একমাত্র চাওয়া, আপনারা ভালো থাকুন। আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি আপনাদের বোন ও কন্যা হিসেবে আজীবন পাশে থাকবো এবং আপনাদের জন্য কাজ করে যাবো।

সভায় তিনি তার পিতার স্মৃতিচারণ করে বলেন, “আমার আব্বা কখনো দল-মত বা ব্যক্তিগত স্বার্থ দেখেননি। তিনি সবাইকে আপন করে নিয়েছেন এবং সবার জন্য কাজ করেছেন। সেই আদর্শ নিয়েই আমি আপনাদের সেবা করতে চাই।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!