নওগাঁর পত্নীতলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (ইউনুস) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। গত সোমবার রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর পূর্বপাড়া সোমবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। তিনি সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন।
পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলনের উপস্থিতিতে, পত্নীতলা থানার ওসি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (ইউনুস) এক স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

