AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি কর্মচারীদের পে স্কেল দাবি


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৪:১৪ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সরকারি কর্মচারীদের পে স্কেল দাবি

সরকারি কর্মচারীদের ৯ম পে স্কেল গেজেট দ্রুত জারির দাবিতে শেরপুরে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।

রোববার সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ৯ম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পার হলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা দ্রুত গেজেট প্রকাশসহ পে স্কেল বাস্তবায়নের সুস্পষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।

কর্মবিরতির ফলে শেরপুরে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয় বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!