AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যানের ৫ যাত্রী নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নওগাঁ
১০:০০ এএম, ৩১ জানুয়ারি, ২০২৬

নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যানের ৫ যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের সঞ্চু উরাও (৪৮), বিপুল পাহান (২২), বীরেন পাহান (৫০), উজ্জ্বল পাহান (২৪) ও বিপ্লব পাহান (২২)। আহত ব্যক্তি একই গ্রামের বাসিন্দা সামন্ত (৩০)।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা মহাদেবপুর হাটের উদ্দেশে রওনা হন। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ভ্যান দুটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত আরও চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। বালুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!