AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে আখের বীজ ও সার বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০৭:১৭ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

শিবচরে আখের বীজ ও সার বিতরণ

কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তার আওতায় আখ ও গুড় উৎপাদন বাড়াতে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সেচ ব্যবস্থাপনার জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ১ হাজার ৪৪০ টাকা প্রদান করা হবে।

শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলিমুজ্জামান খান সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান।

ইউএনও এইচ.এম. ইবনে মিজান বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে মাঠপর্যায়ে আখ ও গুড় উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষক আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।

উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরাসহ সংশ্লিষ্ট কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!