চাকরির ক্ষেত্রে ঘুষ গ্রহণ করবেন না এবং কাউকেও নিতে দেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা আমানতের খেয়ানত করি না। আমরা যে ভোট চাই, তা জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই চাই।”
তিনি আরও বলেন, দলের ভেতরে কিছু খারাপ লোক রয়েছে, যারা নিজেদের স্বার্থে বিভেদ সৃষ্টি করতে চায়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি, যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সাহস নিয়ে থাকবেন। আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে আছি।” একই সঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান বিএনপি মহাসচিব।
নির্বাচনী প্রচারণা সভায় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

