AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ২০


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
০৫:১৬ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ২০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দলই।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধানের সমর্থকরা ওই এলাকায় গণসংযোগ করছিলেন। একই সময় একই এলাকায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজুর সমর্থকরাও প্রচারণায় ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার বিষয়ে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানেন না। আহতের সংখ্যাও নিশ্চিত করতে পারেননি বলে জানান তিনি।

এদিকে সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, নির্বাচনি প্রচারণাকালে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি নির্বাচনি আচরণবিধির আওতাভুক্ত হওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!