AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আজকের তারুণ্য সংগঠন’ হুইলচেয়ার বিতরণ


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০২:২১ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

‘আজকের তারুণ্য সংগঠন’ হুইলচেয়ার বিতরণ

শেরপুরের পাকুরিয়া দরবার শরিফ এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল নারী সখিনাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে ৪ টায় হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রবিউল ইসলাম রতন।

এসময় অন্যানোদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্য আসাদুজ্জামান রাব্বি, ছাঁদ, নাজমুল হোসাইনসহ অন্যান্য সদস্যরা।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত সখিনা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রবিউল ইসলাম রতন বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আজকের তারুণ্য সংগঠনের মূল লক্ষ্য।

ভবিষ্যতে আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করি সমাজের বিত্তমানরা এরকম মানবিক কাজে এগিয়ে আসবেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!