AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক



মোংলায়  গাঁজাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত হলেন  শহিদুল ইসলাম (৩০) পিতাঃ মোঃ সাইফুল ইসলাম গ্রামঃ দিগরাজ বাঁশ বাজার ডাকঘরঃ দিগরাজ, মোংলা।
 

বুধবার  (২১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

জব্দ মাদক এবং আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিষয়ে মোংলা রামপাল সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!